২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ৯ আগস্ট বিস্তারিত পোস্টে।

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ৯ আগস্ট বিস্তারিত পোস্টে।
সরকারি-বেসরকারি কলেজর উচ্চ মাধ্যমিকের একাদশ শেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রালয়। প্রকাশিত নীতিমালা অনুসারে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিগত কয়েক বছরের মতো এবারো ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধু অনলাইনে আবেদন করা যাবে তবে এবার ও গতবারের মত প্রার্থী সর্বনিম্ন ০৫ টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে।



যারা ভর্তি হতে পারবেঃ ২০১৮,২০১৯  ও ২০২০ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮,২০১৯ ও ২০২০ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ বছর।

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ২৫ আগস্ট এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত
২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ০৪ সেপ্টেম্বর
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ০৫ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত।
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ০৭ থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ১০ সেপ্টেম্বর । (রাত ৮:০০ টায়)
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ১০ সেপ্টেম্বর । (রাত ৮:০০ টায়)
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন পদ্ধতিঃ শুধুমাত্র অনলাইন এ আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনঃ অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd
অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ০৫ থেকে ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।
আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে।

আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নীতিমালাঃ-



Comments