প্রতারনা সিজন ২ পর্ব ৪

 

লেখকঃ নাহিল মাহমুদ কাব্য

পার্টঃ৪



রিয়ার জ্ঞান ফেরে পরের দিন কিন্তু অবস্থা খুব একটা ভালো না রাফিকে কল দিতে চেয়ে ও পারছে না দুই দিন পর একটু সুস্থ হলো ফোন চেয়ে শুনতে পেল ওর ফোন রাস্তায় পড়ে ভেঙ্গে গেছে রাফির নাম্বার ওর মুকস্ত ছিলো তাই রিয়ার মায়ের ফোন দিয়ে কল করে কিন্তু রাফির ফোন বন্ধ। এখন রিয়ার ও টেনশন বারতে লাগলো, কারন রিয়া জানে রাফি ওকে কতটা ভালোবাসে এই অস্থার পর রাফি হয়তো ওর কোন ক্ষতি করে ফেলতে পারে।সেদিন সারা দিন ফোন দিও ও রাফির কোন খোজ পেল না সব সময় ই ফোন অফ রাফি কি তাহলে ওর উপর খুব রেগে আছে এ নাম্বার ও তো চিনে না যে বল্ক করে রখবে আর যদি ওর কিছু হয় ফোনটা তো কেউ না কেউ উঠাবে কিন্তু অফ কেন। টেনশন বেড়েই চলেছে আরো হতে লাগলো পরের দিন ও যখন অফ পেলে রিয়া সাফিয়াকে(রিয়ার ক্লাস মেট) কল করলো

রিয়াঃ হ্যালো, সাফিয়া আমি রিয়া

সাফিয়াঃআরে ব্যাস, হুমম বল কোথায় তুই কোন খোজ নেই

রিয়াঃ আর বলিস না ভাই , আগে বল তুই কলেজ যাস

সাফিয়াঃ হুমম তুই কোথায় কলেজে তো তোর নিয়ে খুব কথোপকথন চলছে, তুই আর রাফি ভাইয়া দুইজন ই এক সাথে গায়েব কোন খোজ নেই তোদের হ্যা রে পালিয়ে বিয়ে টিয়ে করে ফেললি নাকি,আমাদের বলতে পারতি,আর তোর ফোন ও অফ

রিয়াঃ আরে বাদ দে আমি হাসপাতালে আমার এক্সিডেন্ট হয়ছে ৩ দিন আগে, ফোন ও ভেঙ্গে গেছে, রাফিকে কলেজে দেখিস নাই

সাফিয়াঃ কি বলিস কিভাবে হলো,রাফি কি জানে

রিয়াঃ না ও কিছু জানে না হয়তো আমার জ্ঞান ছিলো না কাল ফিরছে কাল থেকে অনেকবার কল দিয়েছি ওকে সব সময় ই অফ

সাফিয়াঃ রাফি ভাইয়া তো ২ দিন কলেজ ও আসে না তুই ও আসিছ না তোর ফোন বন্ধ আমরা ও তো অন্য কিছু ভেবে নিছিলাম তুই কোন হাসপাতালে, আমরা কাল আছি

রিয়াঃ আমি যশোর T.B হাসপাতালে আসলে একা ই আসিছ কাওকে আনিছ না আর বলিস ও না পিলিজ

সাফিহাঃ কেন

রিয়াঃ বললাম না বলতে বলবি না আর রাফির কোন বন্ধুর থেকে খবর নে রাফি কোথায় কাল এসে আমাকে বলিস

সাফিয়াঃ আচ্ছা আমি কলেজ শেষে যাবো

রিয়াঃ হুমম আসিছ আর এই নাম্বারে আর কল দিছ না

রিয়ার চিন্তা আরো বেড়ে গেল রিয়া হয়তো নিজেও কখন ও ভাবে নাই এমন টা বলে নিজের ভুলের ক্ষমা নিজেই করতে পারছে না।  "রাফির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে শেষ করে ফেলবো" (মনে মনে নিজেই নিজেকে গালি দিতে লাগলো)

পরের দিন সাফিয়া আসলো

সাফিয়াঃ কি রে এখন কেমন আসিছ

রিয়াঃ এখন ভালো আর কিছু দিনের মাঝে ই সুস্থ হয়ে যাবো

রিয়ার মা ওখানে ই বসে ছিলো

রিয়াঃ আম্মু এইদিকে যাও ওকে বসতে দাও (ওর মা উঠে চলে গেল)

সাফিয়াঃ কিরে কত দিন এখানে থাকা লাগবে আর মুখ তো তোর কেটে নষ্ট হয়ে গেছে কেমন লাগছে

রিয়াঃ বাদ দে রাফির কথা বল

সাফিয়াঃ ওর বন্ধু সুজন আমাদের পাশের ফ্রেল্টে ই থাকে তার থেকে শুনলাম রাফি নাকি চলে গেছে বাড়িতে এক মাস পরে এসে শুধু পরিক্ষা দিবে

রিয়াঃ তা বুঝলাম ওর ফোন কেন বন্ধ

সাফিয়াঃ হয়তো সব ফেলে শুধু পরছে, আচ্ছা বল তো ক্যেচটা কি তুই এক্সিডেন্ট করবি রাফি চলে গেল কারনটা কি 

রিয়াঃ কই কিছু না

সাফিয়াঃ বললেয় হবে ঝগড়া হয়ছে নাকি

রিয়াঃ আরে নাহ কিছু না

সাফিয়াঃ হুমম রাফিকে তো দেখে মনে হয় না ও ঝগড়া করা ছেলে কখন ও তো তোর উপর রাগ করা ও দেখি নাই,এমন একটা ছেলেকে যদি আমি পেতাম

রিয়াঃ এই নজর দিবি না

সাফিয়াঃ আচ্ছা আমি যায় রে পরে আবার আসবো

রিয়াঃ সাবধানে যাস


চলবে....


Comments